যায়যায়দিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
যায়যায়দিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে দৈনিক যায়যায়দিনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা প্রতিনিধি খালেদ মাহমুদ সুজনের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী পৌরসভা মেয়র ইছাহক আলী মালিথা।

বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ও ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ কিরণ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সহ সভাপতি খোন্দকার মাহবুবুল হক দুদু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহসাধারণ সম্পাদক সেলিম সরদার, মহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক শেখ মেহেদী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সেন্টু, নির্বাহী সদস্য ওহীদুজ্জামান টিপু, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধাক্ষ্য ইসমাঈল হোসেন,সাপ্তাহিক আমাদের ঈশ্বরদী সম্পাদক দেবদুলাল রায়, ঈশ্বরদী সতীর্থ থিয়েটারের সাধারণ সম্পাদক রাশেদুল আওয়াল রিজভী, দৈনিক স্বতঃকন্ঠ নির্বাহী সম্পাদক মেহেদী হাসান মিশন ও দৈনিক কালবেলা প্রতিনিধি গোপাল অধিকারী প্রমূখ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন