ফিড মিল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফিড মিল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

লাইসেন্স নবায়ন না করায় ঈশ্বরদীতে দুটি ফিড মিলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স নবায়ন না করে পোল্ট্রি ফিড উৎপাদন ও বিক্রির অভিযোগে ঈশ্বরদীতে দুটি ফিড মিলকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার ঢুলটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়

ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। অভিযানকালে দেখা যায়, ঢুলটি এলাকার ‘ঈশ্বরদী ফিড মিলস’ ও ‘মল্লিক ফিড মিলস’ নির্ধারিত সময়ের মধ্যে মৎস্য ও পশু খাদ্যের লাইসেন্স নবায়ন না করেই উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম চালিয়ে আসছে। মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান দুটির মালিককে পৃথক দুই মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ও ভেটেরিনারি সার্জন ফারুক হোসেনসহ উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, ‘লাইসেন্স নবায়ন ছাড়া ফিড উৎপাদন ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ। খামারিদের গুণগত মানসম্পন্ন খাদ্য নিশ্চিত করতে এবং ভোক্তা স্বার্থ রক্ষায় ঈশ্বরদীতে জনস্বার্থে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন