প্রাথমিক শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রাথমিক শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীর প্রধান শিক্ষক পূর্ণিমা রায় জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক


নিজস্ব প্রতিবেদন: পাবনা জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী উপজেলার এয়ারপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণিমা রায়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, পেশাগত দক্ষতা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতে ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

শিক্ষকদের দায়িত্বশীলতা, পাঠদানের মান, বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতাসহ সার্বিক দিক বিবেচনা করে এই শিক্ষক নির্বাচন করা হয়। এর আগে তিনি উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা রায় বলেন, ‘শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি বড় দায়িত্ব। শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছি। জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে আমাকে অনুপ্রেরণা জোগাবে।’

তাঁর এই অর্জনে এয়ারপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজনের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন