নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মেগাসান বাংলাদেশ লিমিটেডের মেডিকেল ইকুইপমেন্ট এসেম্বলি প্লান্টের ফ্যাক্টরির নির্মাণ কাজ শুরু হয়েছে।
শুক্রবার সকালে এক দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই ভিত্তি ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন অরনকোলা হাট মসজিদের পেশ ইমাম।
এর আগে, ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি ফ্যাক্টরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সেই সময় উপস্থিত ছিলেন মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ চিলেকতিন, মেগাসান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, মহাব্যবস্থাপক ওহাইদুল হাসান, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জামায়াতে ইসলামী পাবনা জেলার আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, কলাম লেখক মনা বিশ্বাস, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ কিরনসহ আরও অনেকেই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ববি সরদার।

