পাকশী রেলওয়ে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পাকশী রেলওয়ে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পাকশী রেলওয়ে বিভাগে বিদায়ী ও নবাগত কর্মকর্তাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের তিন বিদায়ী ও চার নবাগত কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বিকেলে পাকশী অফিসার্স রেস্টহাউজে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবাগত কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের সেতু প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ গৌতম বিশ্বাস এবং বিভাগীয় অর্থ ও হিসাব কর্মকর্তা সাজেদুজ্জামান।

বিদায়ী কর্মকর্তারা হলেন পূর্বাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী (রাজশাহী) আব্দুল হানিফ এবং সহকারী যান্ত্রিক প্রকৌশলী গোলাম মুস্তফা।

পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ নাজিব কায়সারের সভাপতিত্বে ও সহকারী নির্বাহী প্রকৌশলী ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী কর্মকর্তা আনোয়ার হোসেন, আব্দুল হানিফ ও গোলাম মুস্তফা। নবাগত কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন সেতু প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, প্রকৌশলী-১ গৌতম বিশ্বাস ও বিভাগীয় অর্থ ও হিসাব কর্মকর্তা সাজেদুজ্জামান।

স্বাগত বক্তব্য দেন পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা মোশারেফ হোসেন ভূঁঞা, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন, যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম এবং সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহর তানিম।

এ সময় বিভাগীয় রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিদায়ী কর্মকর্তারা নবাগত কর্মকর্তাদের কাছে নিজ নিজ দায়িত্ব হস্তান্তর করেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন