নুরুজ্জামান বিশ্বাস এমপি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নুরুজ্জামান বিশ্বাস এমপি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে বোরো ধান-চাল কেনা শুরু করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে এ বছর বোরোর ব্যাপক আবাদ হয়েছে। এ ধানের ফলনও ভালো হয়েছে। এই উপজেলায় সরকারিভাবে শুরু হয়েছে অভ্যন্তরীণ ধান-চাল কেনা। 

উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে বুধবার সকালে সদর ও মুলাডুলি খাদ্যগুদামে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা খাদ্য কর্মকর্তা জয়নাল আবেদীন, খাদ্যগুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও) মাহফুজ আলম আসাদ, মুলাডুলির শেখ আব্দুল হান্নান, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, পাবনা জেলা চাউল-কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক মালিথা, ঈশ্বরদী উপজেলা চাউল-কল মালিক সমিতির সভাপতি জুলমত হায়দার, উপজেলা ধান-চাউল ব্যবসা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মল্লিক ও উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ আলী মালিথা প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন ঈশ্বরদীর ইউএনও (ভারপ্রাপ্ত) টিএম রাহসিন কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে দুজন প্রান্তিক কৃষকের কাছ থেকে এক মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়।

উপজেলা খাদ্য কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, চলতি বোরো মৌসুমে ঈIশ্বরদীতে ৩০ টাকা কেজি দরে ১১১ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৪ হাজার ৪৭৬ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  

কোনো রকম হয়রানি ছাড়াই যাতে সহজে গুদামে ধান সংগ্রহ করা যায়, সেজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

"শেখ হাসিনা ফিরেছিলেন বলেই গণতন্ত্র ফিরে পেয়েছি"

 

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচি পালন করে।

এ দিবস উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের স্টেশন রোড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শহীদ সদস্যদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। এ সময় তিনি বলেন, সেদিন (বঙ্গবন্ধু হত্যার পর) শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, মানুষের অধিকার ফিরে পেয়েছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা যেদিন ফিরে এসেছিলেন সেদিন প্রকৃতিও অঝোর ধারায় কেঁদেছিল। সেদিন এয়ারপোর্টে লাখ লাখ জনতার মুখে স্লোগান ছিল-ঝড় বৃষ্টি আঁধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে।

তিনি আরও বলেন, সেদিন শত বাধাও শেখ হাসিনাকে থামাতে পারেনি। তিনি ঠিকই গণতন্ত্রকে উদ্ধার করতে ফিরে এসেছিলেন। তিনি ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, মানুষের অধিকার ফিরে পেয়েছি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান দাদু, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন