ধর্মীয় প্রতিষ্ঠান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ধর্মীয় প্রতিষ্ঠান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জিগাতলা মসজিদের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌর এলাকার হাসপাতাল রোডে নবনির্মিত জিগাতলা মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন হয়।

উদ্বোধনী জুমার নামাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

 অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইয়াকুব আলী ও সম্পাদক জমির উদ্দিন প্রমুখ।

মসজিদের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ছাত্রনেতা রফিকুল ইসলাম নয়ন। নামাজের পর দেশ-বিদেশের মুসলমানদের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে তবারক বিতরণ করা হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন