দোয়া মাহফিল বিএনপি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দোয়া মাহফিল বিএনপি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সাবেক মেয়র বাবলুর স্মরণসভা সফল করায় বিএনপি নেতা তুহিনের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌরসভার সাবেক প্রধান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত মোকলেছুর রহমান বাবলুর স্মরণসভা ও মিলাদ মাহফিল সফলভাবে সম্পন্ন করায় দলীয় নেতা-কর্মী, সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম তুহিন।

এক বার্তায় তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও স্মরণসভা সফল করে দলের নেতা-কর্মীরা প্রবীণ এই নেতার প্রতি তাঁদের অকৃত্রিম ভালোবাসার প্রমাণ দিয়েছেন।

এর আগে শুক্রবার দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ জিন্নাহ মিলনায়তনে ওই স্মরণসভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সফল করতে ঈশ্বরদী পৌরসভাসহ দাশুড়িয়া, মুলাডুলি, সলিমপুর, সাহাপুর, লক্ষ্মীকুণ্ডা, পাকশী ও সাঁড়া ইউনিয়নের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান শরিফুল ইসলাম। একই সঙ্গে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ অনুষ্ঠানে উপস্থিত দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

স্মরণসভার সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যমের সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করা হয় বার্তায়। এছাড়া বৈরী আবহাওয়া ও জায়গা কম থাকায় যেসব কর্মী-সমর্থক ভেতরে ঢুকতে না পেরে কষ্ট পেয়েছেন, তাঁদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন বিএনপির এই নেতা।

বার্তার শেষ অংশে ঈশ্বরদীর জনপ্রিয় প্রবীণ নেতা প্রয়াত মোকলেছুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঈশ্বরদী বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদন: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্রেনিং ফাইটার বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষক এবং আহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার  সন্ধ্যায় ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ে বিএনপি নেতা ভিপি শাহীনের ব্যক্তিগত কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অংশ নেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা যুবদলের সাবেক নেতা তুহিন চৌধুরী, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সাবেক মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মাহফিলে দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের খতিব হাফেজ মাওলানা হাসান ভুঁইয়া। সঞ্চালনায় ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন।

দোয়া শেষে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন