উদ্বোধন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উদ্বোধন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দাশুড়িয়ায় অন্তর মানব কল্যাণ সংস্থার উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে 'অন্তর মানব কল্যাণ সংস্থা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের এম এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক মফিজুল ইসলাম। সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

উদ্বোধনী অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, সেলাই মেশিন, বিশেষ রিকশাসহ বিভিন্ন সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান এবং সাংবাদিক খোন্দকার মাহবুবুল হক দুদু প্রমুখ।

পাকশী রেলের কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঈশ্বরদীতে পাকশী বিভাগীয় রেলের কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। 

পাকশী ইউনিয়নের আমতলায় নির্মিত এই শহীদ মিনারটি বৃহস্পতিবার  আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

শহীদ মিনারটি নির্মাণ করেছে পশ্চিমাঞ্চল রেলের প্রকৌশল বিভাগ, যার ব্যয় হয়েছে ৩২ লাখ টাকা। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘এই শহীদ মিনার আগামী প্রজন্মকে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস মনে করিয়ে দেবে।’

অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মোছা. হাসিনা বেগম, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শ্রী গৌতম কুমার কন্ডু, বিভাগীয় প্রকৌশলী-১ আব্দুল হানিফ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মন্ডল, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজীব বিল্লাহ, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিলসহ অন্যান্য কর্মকর্তারা।

উত্তরণ পাবনার নতুন অফিস উদ্বোধন ও শীতকালীন কবিতা পাঠ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: উত্তরণ পাবনার নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন ও শীতকালীন কবিতা পাঠ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  সন্ধ্যায় পাবনা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সমবায় মার্কেটে  নতুন অফিসের উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ আখতার জামান। প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। সভাপতিত্ব করেন উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হৃদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার, কবি ও চলচ্চিত্রকার দেওয়ান বাদল, প্রফেসর মো. জামাল উদ্দীন, কবি ইদ্রিস আলী মধু, এবং সাংবাদিক শফিক আল কামাল।

কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন কবি ও বাচিকশিল্পী মঞ্জুরুল ইসলাম, কবি সাইফুল কামাল, এবং কণ্ঠশিল্পী নমিতা রায়। উত্তরণ পাবনার বিভিন্ন কার্যনির্বাহী সদস্য ও সহযোগী সদস্যরাও তাদের পরিবেশনায় অনুষ্ঠানে প্রাণবন্ততা যোগ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তরুণ সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীসহ উত্তরণ পাবনার কেন্দ্রীয় ও শাখা কমিটির সদস্যরা।

ঈশ্বরদীতে এবিসি আলিম মাদ্রাসার চারতলা ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদী সাহাপুর ইউনিয়ন আওতাপাড়া এবিসি আলিম মাদ্রাসার চারতলা ভবনের উদ্বোধন করেছেন পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপি।   

১৬ জুলাই মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে গালিবুর রহমান শরীফ এমপি বলেন, বর্তমান সরকার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ হিসেবে দেশকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এখন শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, আমার বাবা এই ঈশ্বরদী ও আটঘরিয়া নিয়ে অনেক চিন্তা করতেন, কীভাবে আরও সমৃদ্ধ ঈশ্বরদী গড়া যায় ঠিক তেমনিভাবে তারই ধারাবাহিকতায় আমি সুন্দর ঈশ্বরদী গড়তে চাই।

এসময় মাদ্রাসাটির উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি।


মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রায়হানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমলাক হোসেন বাবু বিশ্বাস, মাদ্রাসার সুপার আ. করিম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকাল উদ্দীন সরদার, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য লোকমান হোসেন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার আ. আহাদ। 

সংবাদ সাতদিন পত্রিকা প্রকাশনার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: প্রস্তুতি সব শেষ হয়েছিল আগেই। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক উদ্বোধনের। অবশেষে অপেক্ষার অবসান হলো। ঈশ্বরদী থেকে প্রকাশিত ‘সংবাদ সাতদিন’র উদ্বোধন করলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

‘আধার ঠেলে এগিয়ে চলা’ স্লোগানে শনিবার দুপুরে প্রথমবারের মতো পাঠকের হাতে এসেছে সংবাদ সাতদিন। অনেক অপেক্ষার এ দিনটি ঘিরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের এসএম কামাল উদ্দিন মেমোরিয়াল মিলনায়তনে সেজে ছিলো রঙিন সাজে। সাংবাদিক ও কলাকুশলী সবার মাঝে বিরাজ করছে আনন্দ-অনুভূতি। এমনই এক অনন্দঘন উৎসবমুখর পরিবেশে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু মোড়ক উন্মোচন করে পত্রিকাটির উদ্বোধন করেন।

পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ওমর আলী, ঈশ্বরদী পৌর মেয়র ইছহাক আলী মালিথ। প্রধান বক্তা ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল্লাহ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মুরাদ আলী মালিথা পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. বেলায়েত আলী বিল্লু, সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, মহিলা বিষয়ক সম্পাদক মেহজাবিন শিরিন পিয়া, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর ড. কামরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন তুহিন প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংবাদ সাতদিন পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ।  তিনি বলেন, আমাদের দেশ উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। সংবাদ সাতদিন নিপুণ কারিগরের মতো একটি পত্রিকা হিসেবে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবে। আমরা বিশ্বাস করি সংবাদ সাতদিন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে।

সঞ্চালনা করেন পত্রিকার সম্পাদক খোন্দকার মাহবুবুল হক দুদু।

এর আগে প্রকাশনা উৎসব উপলক্ষে র‌্যালি বের করা হয়। পরে 'আগুনের পরশমণি' ও 'সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য'  নৃত্যের তালে তালে অতিথি বরণ করা হয়। 

ঈশ্বরদীতে এলাকাবাসীর সহযোগিতায় চারতলা বিশিষ্ট মসজিদ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর পিয়ারাখালীতে এলাকাবাসীর প্রচেষ্টায় চারতলা বিশিষ্ট মসজিদের উদ্বোধন করা হয়েছে। নামকরণ করা হয়েছে পিয়ারাখালী জামে মসজিদ। 

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে মসজিদটির কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে মসজিদে জুমার নামাজ আদায় করেন বিপুল সংখ্যক মুসল্লি। নামাজের পর তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল হুদা বুলু। ইমামমতি করেন মওলানা হাবিবুল্লাহ কাওছারী।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহসভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু,  মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আরিফ জুলফিকার, পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল, মসজিদের নিয়মিত ইমাম মো: মুক্তার হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

মসজিদের মোট ৫ শতাংশ জায়গার মধ্যে পিয়ারাখালী দারুস সালাম পরিবার ২ শতক জায়গা দান করে। এরপর ২০২২ সালের জানুয়ারিতে শুরু হয় মসজিদের নতুন ভবন নির্মাণ কাজ। একইসঙ্গে দারুস সালাম পরিবারের সদস্য ৩৬ লাখ এবং এলাকাবাসীসহ মোট ৮৬ লাখ টাকার অনুদানে নির্মাণ করা হয় মসজিদটি। এর প্রথম তলার নির্মাণ চুড়ান্ত, দ্বিতীয় তলার ৭০ এবং তৃতীয় তলার ৪০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকী কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলে পরিচালনা কমিটি আশা করছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন