আওয়ামী লীগ ওবায়দুল কাদের লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আওয়ামী লীগ ওবায়দুল কাদের লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নির্বাচনে সরকারের কোনো হাত নেই: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে এ সময়ে মন্ত্রী জানান, ‘(ইসি) স্বাধীন ও কর্তৃত্বপূর্ণভাবে ভূমিকা রাখতে পারছে বলেই নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। তারা স্বাধীনভাবে কাজ করছে। নির্বাচনের স্বচ্ছতা দৃশ্যমান। এখানে কারও কোনো হস্তক্ষেপ নেই। যেখানেই আচরণবিধি লঙ্ঘন হচ্ছে সেখানেই কমিশন ব্যবস্থা নিচ্ছে। তাদের কর্তব্য পালনে বাধা দেওয়া হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে অত্যন্ত কঠোর।’

মন্ত্রী বলেন, ‘এ নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্র আরও সুসংহত হবে। বিশ্ব ৭ জানুয়ারি বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে একটা ভালো নির্বাচন প্রত্যক্ষ করবে। জনমত বিজয়ী হবে বলে বিশ্বাস করি।’

বিগত মাসগুলোতে বিএনপি-জামায়াতের আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) ব্যর্থ হয়ে লিফলেট বিতরণ করছে। ব্যর্থতা ও ভুলের চোরাবালিতে আটকে গেছে। এখান থেকে তারা বেরুতে পারছে না। তাদের নেতিবাচক কর্মসূচি, নাশকতা, অবরোধ জনগণ অগ্রাহ্য করেছে। সহিংসতা করবে না বললেও সেটা সত্যি কি-না তা বলার সুযোগ নেই। কারণ, তারা বলে একটা, করে আরেকটা। খবর পাচ্ছি তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্রও করছে।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দ্বিমুখী ভূমিকার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘ড. ইউনুসের মামলার রায় নিয়ে বাংলাদেশের মানবতা নিয়ে কথা বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শ্রমিকদের অধিকার আদায়ের মামলায় রায় দেয়া নিয়ে তাদের মাথাব্যথা। কিন্তু ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে হত্যাকাণ্ড চালাচ্ছে সে বিষয়ে কোনো কথা বলছে না। তারা ইসরায়েলের বিরুদ্ধে একটা কথাও বলেনি।’

বিদেশি নির্বাচনী পর্যবেক্ষক নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘১১ দেশের ৮০ জন পর্যবেক্ষক আসবেন। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের প্রতিনিধিরা এসেছেন। বিভিন্ন দেশ থেকে ৫০ জন সংবাদকর্মীও আসবেন। ৫ জানুয়ারি সকাল ৮টায় কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমূখ।

গার্মেন্টস সেক্টর নিয়ে ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গার্মেন্টস সেক্টর নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। নিজেদের বাণিজ্যিক স্বার্থে একটি মহল শ্রমিকদের ব্যবহারের পাঁয়তারা করছে। আমাদের অর্থনৈতিক স্বার্থে গার্মেন্টসের শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে। 

৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

কাদের বলেন, একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা সবার পুরোপুরি সহযোগিতা চাইছি। প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি মেনে ব্যক্তিগত গাড়ি নিয়ে নির্বাচনী এলাকায় গেছেন। 

তিনি বলেন, নির্বাচনকে প্রভাবমুক্ত করতে ডিসি ও ওসিদের বদলি করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে নির্বাচন কমিশন থেকে আমাদের অনেক এমপি-মন্ত্রী কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। যা বিরল। 

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন