ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৭৭ রোগীকে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ডিএইচএমএস ইন্টার্নশিপ ২০২৫ ব্যাচের উদ্যোগে একটি কমিউনিটি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পে স্থানীয় নারী ও পুরুষ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পে মোট ১৭৭ জন রোগীকে সেবা দেওয়া হয়, যার মধ্যে ১০৯ জন নারী ও ৬৮ জন পুরুষ। চিকিৎসাসেবার পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে প্রদান করা হয়।

ডিএইচএমএস ইন্টার্নশিপ ২০২৫ ব্যাচের আয়োজনে এবং শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্প পরিচালিত হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন