নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) ঈশ্বরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে (২০২৬–২০২৯) ‘মনির–জাহিদ–মান্নান’ পরিষদ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ জয় পেয়েছে।
শুক্রবার সকাল নয়টা থেকে পাবনা জেলা বাপুসের কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১২টা পর্যন্ত চলে। নির্বাচন শেষে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি পদে মো. মনিরুল আহসান, সহসভাপতি মো. সরওয়ার জ্যামান টুকু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহসম্পাদক মো. আবুল কালাম আজাদ এবং কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল মান্নান বিজয়ী হয়েছেন।
এ ছাড়া পরিচালনা পর্ষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. ফিরোজুল হক, মো. আসমত আলী, মো. আল আমিন সরকার, মো. আলমগীর হোসেন, মো. নাজিম উদ্দিন খান, মো. মফিজুল ইসলাম ও মো. সোহেল রানা।
ফলাফল প্রকাশের পর বিজয়ীরা তাঁদের ওপর আস্থা রাখার জন্য ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের ঐক্য বজায় রাখা এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত নেতারা।

