ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় বন্দুক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্যারিস রোড এলাকা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্যারিস রোড এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও হাসুয়াটি পাওয়া যায়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্র দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এগুলো সেখানে কারা রেখে গেছে কিংবা কোনো অপরাধমূলক কাজের উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন