ঈশ্বরদীতে মৎস্যচাষিদের কারিগরি প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মাছ চাষের আধুনিক কৌশল ও কারিগরি দক্ষতা উন্নয়নে স্থানীয় মৎস্যচাষিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।

রোববার সকালে উপজেলার দাশুড়িয়াস্থিত ব্র্যাক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এলাকার প্রায় অর্ধশতাধিক মাছচাষি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন। তিনি চাষিদের মাছ চাষের উন্নত পদ্ধতি ও বিভিন্ন কারিগরি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

ব্র্যাকের হ্যাচারি ব্যবস্থাপক নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মকর্তা আব্দুল মালেক দেওয়ান, হিসাবরক্ষণ কর্মকর্তা আফতাবুল আলম এবং উৎপাদন কর্মকর্তা শাহিনুর রহমান।

বক্তারা বলেন, সঠিক কারিগরি জ্ঞান প্রয়োগের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি ও চাষিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন