নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলা পুলিশের মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ঈশ্বরদী থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাত ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। এলাকার জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

