নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে। শনিবার বেলা সাড়ে ১১টায় ঈশ্বরদী শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে কর্মসূচির উদ্বোধন করেন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুন ইসলাম জুয়েল।
উদ্বোধন শেষে ঈশ্বরদী সহকারী কলেজ, ঈশ্বরদী সদর হাসপাতাল, উপজেলা পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাকির হোসেন জুয়েলের নেতৃত্বে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

