ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাসে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক: ‘পরিচ্ছন্ন ক্যাম্পাসই সুস্থ শিক্ষার পরিবেশ’—এই লক্ষ্য নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। 

বুধবার সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমজাদ হোসেনের নেতৃত্বে ক্যাম্পাস চত্বর পরিষ্কার করার এই কর্মসূচি পালন করা হয়।

অভিযানে কলেজের শিক্ষক ও কর্মচারীদের পাশাপাশি বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটের সদস্যরা অংশ নেন। পরিচ্ছন্নতা চলাকালে কলেজের একাডেমিক ভবন, খেলার মাঠ ও আঙিনার ঝোপঝাড় এবং জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

অভিযান চলাকালে অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত জরুরি। বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সদস্যদের পরিশ্রমে পুরো ক্যাম্পাস নতুন রূপ পেয়েছে।’ এই সচেতনতা যেন ভবিষ্যতেও বজায় থাকে, সে জন্য তিনি শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন