বর্ণিল আয়োজনে দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের ফ্যামিলি স্পোর্টস ডে


নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে দাশুড়িয়া প্রাক-ক্যাডেট বিদ্যালয়ের মেধাবী সংবর্ধনা ও ‘পারিবারিক ক্রীড়া দিবস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দাশুড়িয়া এম এম উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক ও কলাম লেখক গোপাল অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আহমেদ পিয়াস।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ‘পারিবারিক দিবস’ উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, ঈশ্বরদী শিশুশিক্ষা প্রতিষ্ঠান সমিতির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ও দাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুবর্ণা অধিকারীর সার্বিক তত্ত্বাবধানে সব শিক্ষক-শিক্ষিকার সমন্বয়ে ৬টি দলে মোট ৩০টি খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী উন্নয়ন কেন্দ্রের পরিচালক নাসরিন আক্তার শেলি, শিক্ষক মিজানুর রহমান দেওয়ান, সাংবাদিক খায়রুল বাশার মিঠু, তুহিন হোসেন ও বিপুল মোল্লাসহ স্থানীয় সুধীজন। 

ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ২০২৫ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ অংশে ছিল আকর্ষণীয় লটারি। লটারিতে বিজয়ীদের হাতে জ্বালানি তেলসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।
স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন