আনন্দঘন পরিবেশে কৃতি শিক্ষার্থীর মধ্যে বৃত্তি–সম্মাননা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: আনন্দমুখর পরিবেশে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে। বুধবার সকালে আর আর পি কমিউনিটি সেন্টারে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এ আয়োজন করে। শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. লুৎফর রহমান। সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার মো. বেল্লাল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাবেক সভাপতি এস এম রাজা, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন জনি এবং স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মতিউর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরদার, ওহিদুজ্জামান টিপু, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি শহীদুল্লাহ খাঁন, বিজয় টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, আনন্দ টিভির প্রতিনিধি এম আর রাসেল ও এনটিভি অনলাইনের প্রতিনিধি রাসেল আলীসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা অফিসার মোসাঃ শাহীনা আক্তার বলেন, ‘প্রাথমিক শিক্ষা বিস্তারে নানা বাধা–বিপত্তি পেরিয়ে কিন্ডারগার্টেন স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুন্দর ভবিষ্যতের বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।’ তিনি পড়াশোনার পাশাপাশি আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে ওঠার পরামর্শ দেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন