মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর, মঙ্গলবার ঈশ্বরদী নাগরিক অধিকার রক্ষা আন্দোলন এই আয়োজন করে। আলোচনার প্রতিপাদ্য ছিল— ‘মাওলানা ভাসানীর চিন্তা ও বর্তমান প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা’।

স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সালেক শিবলু, পাবনা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুনজিল হক, সম্মিলিত নাগরিক জোটের সদস্যসচিব আশিকুর রহমান লুলু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখার আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ।

উদ্বোধনী বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের ঈশ্বরদী উপজেলা শাখার আহ্বায়ক সাজ্জাদ হোসাইন সুজাত। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং জুলাই অভ্যুত্থানে ঈশ্বরদীর ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বি সিয়াম।

ফারাক্কা লংমার্চে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন অতিথি নূর উদ্দিন শফি। এছাড়া স্মরণসভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাসনীম মাহবুব প্রাপ্তি ও নুর আহমেদ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন