ঈশ্বরদীতে পিজিসিবি শ্রমিক ইউনিয়ন নেতার বিদায় সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন বাদশার অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা হয়েছে। 

বুধবার  দুপুরে ঈশ্বরদীর জয়নগর পিজিসিবি শ্রমিক কর্মচারী চিত্র বিনোদন ক্লাবে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর। ইউনিয়নের সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য আহসান হাবিব, ইউনিয়নের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক মোরশেদ আলম খান, ঈশ্বরদী উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক ও সাধারণ সম্পাদক ছবি মন্ডল।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পিজিসিবি জামে মসজিদের পেশ ইমাম হামিদুল্লাহ। প্রয়াত শ্রমিক নেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিজিসিবি কেন্দ্রীয় ফোরম্যান কমিটির যুব সম্পাদক শফিকুল ইসলাম। 

এ সময় আরও বক্তব্য দেন শ্রমিক নেতা শহিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, রাসেল হোসেন, শাহ আলম, আকমল হোসেন ও আসাদুজ্জামান।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন