ঈশ্বরদীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিএনপি নেতার ফসল কাটার যন্ত্র

ফাইল ছবি 

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে একদল দুর্বৃত্ত সাবেক বিএনপি নেতা ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমান মিলনের ফসল কাটার যন্ত্রে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

 সোমবার গভীর রাতে লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামে  এ ঘটনা ঘটে।

মিলন মেম্বার জানান, সরকারি প্রকল্পের মাধ্যমে তিনি কয়েক বছর আগে ফসল কাটার যন্ত্রটি কিনেছিলেন এবং সেটি দিয়ে ধান কাটাসহ বিভিন্ন কৃষিকাজ করছিলেন। ঘটনার রাতে হঠাৎ দুর্বৃত্তরা তার বাড়ির পাশে রাখা যন্ত্রটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে এবং পরে দমকল বাহিনী এসে সহায়তা করে। তবে ততক্ষণে মেশিনটি পুড়ে ব্যাপক ক্ষতি হয়।

তিনি জানান, এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে এবং এটি একটি ষড়যন্ত্রমূলক ঘটনা।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, 'মিলন মেম্বার আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন