নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে প্রথমবারের মতো আয়োজিত তিনদিনব্যাপী ‘চরনিকেতন বইমেলা-২০২৫’ উদ্বোধন করা হয়েছে। উপজেলার চরগড়গড়ি কাব্যমঞ্চে আয়োজিত এ বইমেলার উদ্বোধন করেন কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ।
বইমেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। আলোচনা সভায় বক্তব্য দেন কবি কামাল ফরিদ, সংবাদ সাতদিনের সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ, কবি অরুন কর্মকার, সাংবাদিক ও কবি শাহীন চৌধুরী, শাহিন রেজা, সৈয়দ রনো, মাহাবুব আলম ও জাহাঙ্গীর ফিরোজ প্রমুখ।
তিনদিনব্যাপী এ বইমেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের লেখকদের বই প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এই বইমেলা উপলক্ষে ঢাকা থেকে সাংবাদিক ও কবিদের মিলনমেলাও তৈরি হয়।
.jpg)
.jpg)
.jpg)
