নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর মিরকামারী আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার সকাল ১০টায় দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় মাদ্রাসার সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ আব্দুল জলিল স্বৈরাচার সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদ্রাসায় আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও জমি বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন। এসব অভিযোগের বিচার এবং তার অপসারণের দাবি জানিয়ে তারা মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মজিবর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম, সহকারী শিক্ষক তৈয়ব আলী, মাহফুজুর রহমানসহ অনেকে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ বলেন, "অভিযোগ তদন্তাধীন রয়েছে, সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি দেখছেন।”
.jpg)
.jpg)
