নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা ১২টার দিকে ফার্মগেটের লেগুনা স্ট্যান্ডের কাছে স্থানীয় কয়েকজন তাকে আটক করে।
জানা যায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা আবুল কালাম আজাদ মিন্টু পূর্ব রাজাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। সেদিন তাকে আনন্দ সিনেমা হলের ভেতরে আটকে রেখে বড় অংকের অর্থ দাবি করা হয়। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন বলেন, 'ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে স্থানীয়রা ফার্মগেট এলাকায় আটক করে রাখে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি এবং থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে। সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা এসে তাকে নিয়ে যাবে।'
ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, 'তেজগাঁও থানা থেকে তাকে ঈশ্বরদী থানায় নিয়ে আসা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'