পরিবেশ সুরক্ষায় ঈশ্বরদীতে ৩ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে পরিবেশ সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে তিনটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

জানা গেছে, এসব ইটভাটা বৈধ অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল এবং পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া নির্গমন করছিল। অভিযানকালে সংশ্লিষ্ট ভাটাগুলোর মালিকদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। পরিবেশ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এ অভিযানকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়ে পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন