নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর বাবু পাড়ার সন্তান, রাজকীয় সনদপ্রাপ্ত হিসাববিদ (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট) আবদুল্লা বিন রিয়াজ আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
শুক্রবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ধানমন্ডির তাকওয়া মসজিদে রাতে জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ইংল্যান্ড থেকে ফেলো চার্টার্ড একাউন্টেন্ট (এফসিএ) এবং আমেরিকা থেকে সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্টেন্ট (সিপিএ) ডিগ্রি অর্জন করেন। প্রায় ৩০ বছর ধরে তিনি লন্ডন ও লিবিয়াতে সফলভাবে পেশাগত জীবন অতিবাহিত করেন, যেখানে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার সাথে কাজ করেন। তিনি বাবু পাড়ার মৃত রিয়াজ উদ্দীন মিয়ার প্রথম সন্তান। আবদুল্লাবিন রিয়াজ ছিলেন ঈশ্বরদী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সদস্য ছিলনে। তাঁর কর্মজীবন ও অবদানের জন্য তিনি স্থানীয় সম্প্রদায়ের কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঈশ্বরদী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান খান কামাল এবং নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
.jpg)
