পানিতে দুবে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে মুন্না হোসেন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্না ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের সাহাপুর পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা এবং সলিমপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, দুপুরে মুন্না তার বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে লক্ষীকুন্ডা নদীর তীরে ঘাস কাটতে যান। সাইকেলটি তীরে রেখে নদীতে গোসল করতে নামেন তিনি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় এবং সাঁতার না জানায় একসময় তিনি পানিতে তলিয়ে যান।

স্থানীয় যুবকরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন