আনন্দ-উৎসবে সংবাদ সাতদিন বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক 'সংবাদ সাতদিন' পত্রিকার দ্বিতীয় দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এ এস এম কামাল উদ্দিন মেমোরিয়াল মিলনায়তনে হালকা শীতের আমেজে এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন পরিবেশে এই উৎসবে বিভিন্ন পর্যায়ের অতিথি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান এবং সভাপতিত্ব করেন 'সংবাদ সাতদিন'-এর উপদেষ্টা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। তিনি বলেন, “আজকের ছাত্ররাই আগামীর নতুন বাংলাদেশ গড়বে।

'সংবাদ সাতদিন'-এর সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমেদ কিরণ বলেন, “এই বর্ষপূর্তি অনুষ্ঠান আমাদের জন্য খুবই গর্বের। আমরা ভবিষ্যতেও পাঠকদের জন্য নতুন ও মানসম্পন্ন সংবাদ উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ।"

অনুষ্ঠানে সংবর্ধিত কৃতী শিক্ষার্থী হৃদয় হোসেন বলেন, ““সংবাদ সাতদিন' আমাদের সম্মানিত করে অনুপ্রাণিত করেছে। আমরা এই সম্মান ধরে রেখে সুস্থ, সৃজনশীল এবং মানবিক বাংলাদেশ গঠনে নিজেদের তৈরি করতে সচেষ্ট থাকব। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মঈন বলেন, “আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। জ্ঞান অর্জন করে দেশ গঠনে ভূমিকা রাখা সবার দায়িত্ব।”

শিক্ষাবিদ উদয়নাথ লাহেড়ী তাঁর বক্তব্যে বলেন, “ মতাদর্শগত ভিন্নতা থাকলেও আমরা সবাই এ দেশের মানুষ। তাই দেশের কোনো ক্ষতি যেন না হয়, সেই বিষয়ে সবাইকে একতাবদ্ধ হতে হবে।” ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, “সংবাদ সাতদিন সংবাদ প্রচারের পাশাপাশি সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে জড়িত।

আমি পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।”
প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান বলেন, “সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে। সংবাদ সাতদিন ঈশ্বরদীর উন্নয়নে ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। এই পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এগিয়ে যাবে-এটাই আমাদের প্রত্যাশা।” অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী শাফায়েতুল করিম মঈন, অনার্স পর্যায়ে রচনায় দেশসেরা নওশাদ আলী হৃদয়, ২০২৩ সালে কারিগরি শিক্ষায় রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত রোকাইয়া তানজুম, এবং মেধাবী শিক্ষার্থী তাসনিম মাহবুব প্রাপ্তি-সহ মোট চারজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও স্থানীয় সরকার গবেষক ও লেখক মোশাররফ হোসেন মুসাকেও এ অনুষ্ঠানে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক ও কবি ইমাম গাজ্জালী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, প্রাবন্ধিক মোশাররফ হোসেন মুসা, নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং আজকের পত্রিকা উপজেলা প্রতিনিধি খোন্দকার মাহবুবুল হক দুদু।
কুইজ প্রতিযোগিতায় সপ্তম শ্রেণিতে প্রথম আরিজ আহমেদ, দ্বিতীয় সামিন ইয়াসার, তৃতীয় ফারহান তামজীদ, অষ্টম শ্রেণিতে প্রথম তাসনুভা তাসনিম তিতলি, জান্নাত আরা দ্বিতীয় জেরিন জান্নাত, নাইমাহ সুলতানা নিগার, তৃতীয় জান্নাতুন নাঈম হদি, সাদিয়া তাসনিম, নবম শ্রেণিতে প্রথম আবু সুফিয়ান, দ্বিতীয় সাবরিনা জামান সাবা, তৃতীয় মাহফুজা শাহরিয়ার, রাফিউল ইসলাম, দশম শ্রেণিতে প্রথম আহনাফ আরশিল, তাবাস্সুম আক্তার দ্বিতীয় সানিম মুহতাদি, জান্নাতুল ফেরদৌস বৈশাখী, তৃতীয় জারিন তাসনিম, একাদশ- দ্বাদশ শ্রেণিতে প্রথম হাসান আহমেদ, দ্বিতীয় রেজোয়ান সুইট, তৃতীয় মাশরাফী উদ্দীনকে বিশেষ সম্মাননা এবং পুরস্কারের তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পরে 'কলের গান এবং তরুণ এন্ড ফ্রেন্ডস ব্যান্ডের মানিক মণ্ডল ও মৃদুলার পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল নারী উন্নয়ন কেন্দ্রের পরিচালক নাসরিন আক্তার শেলী।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন