নিজস্ব প্রতিবেদক: জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এর যৌথ আয়োজনে রাজশাহী নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সর্বজনীন পেনশন বিষয়ক রাজশাহী বিভাগীয় 'পেনশন মেলা-২০২৪’ অনুষ্ঠিত হয়।
১৯ এপ্রিল সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জনঅবহিতকরণ এবং এ স্কিমের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ পেনশন মেলা আয়োজন করা হয়। মেলায় অংশগ্রহণ করে নিউ এরা ফাউন্ডেশন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোঃ গোলাম মোস্তফা স্যার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান স্যার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ স্যার এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ স্যার। এছাড়াও রাজশাহী বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারগণ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, পরিচালক মোস্তাক আহমেদ কিরণ উপ-পরিচালক বি. এম ফাহিম রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
মেলায় বিভাগের বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, এনজিও এবং ইউডিসি’র ১২৫টি স্টলে সর্বজনীন পেনশনের বিভিন্ন স্কিমে নিবন্ধন প্রক্রিয়া, সুবিধাদি ও পেনশন সংক্রান্ত নিয়ম-নীতি বিষয়ক পোস্টার, লিফলেট ও ডকুমেন্টরি প্রদর্শণ করা হয়। মেলার উদ্বোধন পর্ব শেষে মঞ্চে সর্বজনীন পেনশন বিষয়ক গম্ভীরা প্রদর্শিত হয়।

