সংসদে ঈশ্বরদী বিমানবন্দর চালুর দাবি জানিয়েছেন গালিব


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ঈশ্বরদী বিমানবন্দর চালুর দাবি জানিয়েছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ।

বুধবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

তিনি আরও বলেন, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তিনি আমাকে নৌকার মনোনয়ন দিয়ে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। আরও ধন্যবাদ জানায় আমার নির্বাচনী এলাকার জনগণকে, যারা আমাকে মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন।

গালিবুর রহমান শরীফ বলেন, প্রধানমন্ত্রী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ড ঈশ্বরদী ইপিজেড নির্মাণ করেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ পুর্ণোদ্দমে চলমান রয়েছে। ঈশ্বরদীর গলার কাঁটা রেলক্রসিং এলাকায় উড়ালসেতু ও আটঘরিয়া উপজেলায় একটি কৃষি কলেজ নির্মাণের দাবি রয়েছে।
স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন