নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা-৪ আসনে আওয়ামী লীগের
প্রার্থী গালিবুর রহমান শরীফ ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে তাঁর
ভোটাধিকার প্রয়োগ করেছেন।
রোববার সকাল ৮ টায় ভোট শুরুর পর কেন্দ্রে গিয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় বিজয় সূচক 'ভি' চিহ্ন দেখান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গালিবুর রহমান শরীফের আসনে
(ঈশ্বরদী-আটঘরিয়া) মোট ভোটার রয়েছে ৪ লাখ ১০ হাজার ২৩১ জন। এর মধ্যে নারী
ভোটার ২ লাখ ৩ হাজার ৪২৮ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন। এ আসনে
১২৯টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে।
পাবনা—৪ আসনের
প্রার্থীরা হলেন তিনি বাদেও আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী
পাঞ্জাব আলী বিশ্বাস (ঈগল), জাতীয় পার্টি থেকে রেজাউল করিম খোকন (লাঙল),
কৃষক শ্রমিক জনতা লীগ থেকে আতাউল হাসান (গামছা),জাসদের প্রার্থী বীর
মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (মশাল) ও ন্যাশনাল পিপলস পার্টির মনছুর রহমান
(আম)।
