নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও
রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সম্প্রতি পোশাক শিল্পে মৃত্যুবরণকারী এক
শ্রমিকের পরিবারকে সহায়তা করতে আর্থিক অনুদান নিয়ে পরিবারটির পাশে
দাঁড়িয়েছে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান মো. জালালউদ্দিনের পরিবারের কাছে
পাঁচ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।
বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি, এস এম মান্নান (কচি) এবং সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, পোশাক শিল্পে লাখ লাখ পোশাকশ্রমিক ভাই-বোনের অমূল্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের এ অবদান বাংলাদেশের পোশাক শিল্পকে বিশ্বে একটি সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে সহায়তা করেছে।
তিনি আরও বলেন, বিজিএমইএ পোশাক শিল্পের
শ্রমিক ভাই-বোনদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের জীবনমানের উন্নয়নে
অবদান রাখে, এমন উদ্যোগ গ্রহণ সব সময়ে অব্যাহত রাখবে।

