নিজস্ব প্রতিবেদক: বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টায় ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন শুরু হয়। সকালে শিশুকিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতার উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়ায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনছের খাঁ। ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ফাউন্ডেশনের সহকারি পরিচালক (অর্থ ও প্রোগ্রাম) বি. এম ফাহিম রহমান, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সাহেব আলী ও আজিজল হক মালিথা উপস্থিত ছিলেন। ইউনিয়ন সমৃদ্ধি সমন্বয়কারী এস এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সকল কর্মসূচিতে ফাউন্ডেশনের প্রধান হিসাব রক্ষক কামাল পারভেজ, মানসম্পদ কর্মকর্তা খায়রুজ্জামান, তথ্য কর্মকর্তা গোপাল অধিকারী, এমআইএস কর্মকর্তা আহমদুল্লাহ মিলনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও স্বাস্থ্য পরিদর্শক, যুব কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শেখ রাসেল এর আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ক গ্রুপে আয়েশা খাতুন, সামিয়া, কলি খাতুন এবং খ গ্রুপে বিজয়ী আশিক, মিথিলা খাতুন ও লামিয়া খাতুনকে পুরষ্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পুষ্পস্তবক অর্পন ও র্যালিতে অংশগ্রহণ করে নিউ এরা ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।




