ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করেন লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।

নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, পদ্মা নদীর দাদাপুর এলাকায় দুপুর দুইটার দিকে এক ব্যক্তির মরদেহ ভেসে যাচ্ছিল। স্থানীয় লোকজন তা দেখে থানায় জানান। নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত পাঁ বাধা অবস্থায় মরদেহটি উদ্ধার করেন।

তিনি আরও জানান, নিহতের শরীর ফুলে যাওয়ায় ধারণা করা হচ্ছে, তিনি কয়েক দিন আগে মারা গেছেন। পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন