ঈশ্বরদীতে মাদরাসা ও মসজিদে চুরি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মসজিদ ও মাদরাসায় চুরির ঘটনা ঘটেছে।

উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর পশ্চিমপাড়া দারুল উলুম কওমিয়া হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটেছে।

জয়নগর মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান জানান, মাদ্রাসার অফিস কক্ষের দরজার তালা ভেঙ্গে এক ব্যক্তি ভেতরে প্রবেশ করে আলমারির সিন্দুকে রাখা ১ লাখ ৫৫ হাজার টাকা ও মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা নিয়ে যান। তবে দান বাক্সে কত টাকা ছিলো তা আনুমানিকভাবে বলা যাচ্ছে না।

মাদ্রাসার সিসি ক্যামেরায় দেখা যায়, একজন চোর অফিস কক্ষের তালা ভাঙ্গছে। তিনি হাফপ্যান্ট ও মুখে মাস্ক পরিহিত ছিলেন। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে সাহাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এমলাক হোসেন বাবু বলেন, মানুষের মধ্যে হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে। মসজিদে চুরির বিষয়ে আমরা উদ্বিগ্ন।  

ঈশ্বরদী থানার ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, মাদ্রাসায় চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ করা হচ্ছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন