এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৫৯৭ মৃত্যু

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  গত এপ্রিল মাসে ৫২৬ টি সড়ক দুর্ঘটনায় ৫৫২ জন নিহত এবং ৮৫২ জন আহত হয়েছেন। এ সময়ে ২১৫ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৪০.৮৭ শতাংশ নিহতের ৪১.৮৪ শতাংশ এবং আহতের ২০.০৭ শতাংশ । যাত্রী কল্যাণ সমিতি এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে।

বৃহস্পতিবার সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করেছে।

সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৭৪০ টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ৩০.৫৪ শতাংশ মোটরসাইকেল, ২৩.২৪ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৫.১৩ শতাংশ বাস, ১৩.৬৪ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক, ৫.৮১ শতাংশ সিএনজিচালিত অটোরিক্সা, ৬.৭৫ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা এবং ৪.৮৬ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

এদিকে সংগঠিত মোট দুর্ঘটনার ৪৮.৬৬ শতাংশ গাড়ি চাপা দেয়ার ঘটনা, ২২.৬২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৬.৩৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ১১.৭৮ শতাংশ বিবিধ কারনে, ০.১৯ শতাংশ গাড়ির চাকায় ওড়না পেচিয়ে এবং ০.৩৮ শতাংশ ট্রেন-যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রতিবেদনে দুর্ঘটনার ধরন বিশ্লেষণে বলা হয়েছে, মোট দুর্ঘটনার ২৮.৫১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩৪.২২ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৩০.৯৮ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫.৭০ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.১৯ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০.৩৮ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়েছে।

সড়ক দুর্ঘটনার কারণের বিষয়ে দুর্ঘটনার প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সড়ক মহাসড়কে মোটরসাইকেলের অবাধ চলাচল। ব্যাটারিচালিত ও ইঞ্জিনচালিত তিন চাকার যান চলাচল বৃদ্ধি। জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কে বাতি না থাকা বিভিন্ন উৎসব মুহূর্তে হঠাৎ যাতায়াতকারী ব্যক্তিগত যানের চালকদের রাতে ঝুঁকি নিয়ে যানবাহন চালানো। জাতীয়, আঞ্চলিক ও ফিডার রোডে টানিং চিহ্ন না থাকার ফলে নতুন চালকদের এসব সড়কে দুর্ঘটনায় পতিত হয়েছে। মহাসড়কের নির্মান ত্রুটি, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা। উল্টোপথে যানবাহন চালানো, সড়কে চাদাঁবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন। অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া যানবাহন চালানো।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন