নিজস্ব প্রতিবেদক: হাওর অঞ্চলের ৯০ শতাংশ এবং সমতলের ৩৩ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ ছাড়া সারা দেশের ৬৬ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে।
সচিবালায় রোববার এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এবার ভালোভাবে হাওর অঞ্চলের ধান ঘরে উঠেছে। আশা করছি, খাদ্য নিয়ে কোনো সমস্যা হবে না। এ বছর ৫০ লাখ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী।

