ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ৪০০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের মতো আজ রোববার ঈশ্বরদীতেও শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ঈশ্বরদী উপজেলায় অংশ নিচ্ছে ৪ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী।
 
গত বছর এই সংখ্যা ছিল ৪ হাজার ৪০৩ জন। অর্থাৎ চলতি বছরে ঈশ্বরদীতে পরীক্ষার্থী বেড়েছে ৪০০ জন।

পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে পাওয়া তথ্যানুযায়ী, উপজেলার ৬৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ টি কেন্দ্রে এবার অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।  

এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টি এম  রাহসিন কবির বলেন, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় এর আশপাশে পুলিশ দায়িত্ব পালন করবে। সব কিছু ঠিকঠাক থাকলে শান্তিপূর্ণ পরিবেশেই ঈশ্বরদীর সকল কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন