মার্কিন নিষেধাজ্ঞা রূপপুরের কাজে প্রভাব ফেলবে না: রোসাটম

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ান সংস্থা রোসাটম বলেছে, তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রকল্প বাস্তবায়নের কাজে কোনো প্রভাব ফেলবে না। এক বিবৃতিতে তারা এ দাবি করেছে।

ইউক্রেন যুদ্ধের জেরে মস্কোর ওপর চাপ তৈরির ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র রাশিয়ার আরও ৮০ প্রতিষ্ঠান ও একক ব্যক্তির বিরুদ্ধে সম্প্রতি নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে রোসাটমও।

নিষেধাজ্ঞার ফলে রূপপুর প্রকল্প অনিশ্চয়তার মধ্যে পড়লো কি না, এ নিয়ে আলোচনার মধ্যে দেয়া বিবৃতিতে রোসাটম বলেছে, তাদের সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়নের ওপর প্রভাব ফেলবে না। প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি সরবরাহে রোসাটম বাংলাদেশ সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন