ঈশ্বরদী ইপিজেড পরিদর্শন করলেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) চীনের কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।বুধবার তাঁর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল ইপিজেড পরিদর্শন করে। পরে তাঁরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বহিরাংশ, পাকশী লালন শাহ সেতু, ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ, পাকশী রেলওয়ে হেডকোয়ার্টারের শতবর্ষী ভবন ঘুরে দেখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুল কায়েস, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার, চীন দূতাবাসের থার্ড সেক্রেটারি জু ঝিকিন, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের ডেপুটি কান্ট্রি ম্যানেজার হ্যান কুনসহ প্রতিনিধি দলের সদস্যরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চীনের রাষ্ট্রদূতকে ঈশ্বরদীর নিদর্শন হিসেবে ঐতিহ্যবাহী নকশিকাঁথা, প্রাকৃতিক দৃশ্য আঁকা ছবি উপহার দেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন