নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ১০০টিরও বেশি সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে জাতীয় পতাকা উপহার দেওয়া হয়েছে। একযোগে এই উপহার দেন শুদ্ধাচার
পুরস্কার পাওয়া ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) আবদুল আলীম বিশ্বাস
মিঠু।
বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে আনুষ্ঠানিকভাবে এই পতাকা তুলে দেন তিনি।
প্রাথমিক
শিক্ষা অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস, উপজেলা নির্বাচন কর্মকর্তা
আশরাফুল হক, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ,
মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, যুগ্ম
সম্পাদক সেলিম সরদার, সহকারী শিক্ষা কর্মকর্তা ফারহানা হক, গোলাম মোস্তফা,
জহুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ হামিদ ও সাধারণ সম্পাদক
হেলাল উদ্দিন প্রমুখ।
জাতীয় পতাকা বিতরণ প্রসঙ্গে জানতে চাইলে
আলীম বিশ্বাস মিঠু বলেন, 'জাতীয় পতাকার জন্য আমাদের লাখো শহীদ প্রাণ
দিয়েছেন, সেই শহীদদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে জাতীয় পতাকা। এই পতাকা
বিতরণ করতে পারা গৌরবের বিষয়। আমি সেই গৌরবের অংশীদার হয়েছি'।
ঈশ্বরদীতে ১০০ স্কুলে জাতীয় পতাকা উপহার
এই সময়ে
শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২

