নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক
আতিয়ার রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বয়স
হয়েছিল ৭০ বছর।
আজ বুধবার সকাল ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহীর নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, আজ বুধবার সলিমপুর ইউনিয়নের বক্তারপুরে নিজ গ্রামে বাদ আসর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আতিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসহাক আলী মালিথা ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন তুহিন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু ও ঈশ্বরদী বঙ্গবন্ধু পরিষদ।