বীরমুক্তিযোদ্ধা নূরুল হুদার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: প্রবীণ আওয়ামী লীগ নেতা ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা পাখির দাফন সম্পন্ন হয়েছে। 

রোববার সকাল ১০ টায় পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার আগে নিজ বাসভবনের আমবাগানে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েসের নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে।

এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, পাবনা জেলা যুবলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি  নূরুল হুদা পাখির জানাযায় অসংখ্য মানুষের উপস্থিতি হয়। এসময় উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস,  বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী এডভোকেট রবিউল আলম বুদু, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস,ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রশিদুল্লাহ, চান্না মন্ডল, পাবনা জেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম পাকন, ইসমাঈল সরদার, আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান মিন্টু, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র  শহিদুল ইসলাম রতন, সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা মুরাদ মালিথা, সাবেক ভিপি  আসাদুর রহমান বিরু, সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম জুয়েল, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত অসংখ্য মানুষ - আত্মীয় স্বজনরা।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন