ঈশ্বরদীতে ২১জন বীর মুক্তিযোদ্ধা স্মরণে জাসদের স্মরণসভা ও সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে জাসদের প্রয়াত ২১ জন বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মরণসভা ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে মরনত্তোর সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। 

শনিবার দুপুরে ঈশ্বরদীস্থ আইডিইবি মিলনায়তনে দিনব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করে ঈশ্বরদী উপজেলা জাসদ। 

স্মরণসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুর রহমান বকুলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী সদরুল হক সুধা, জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক আমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু, সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, জাসদ নেতা সাহাব উদ্দিন সেলিম, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন, আব্দুল মান্নান মানু, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সৈয়দা মর্জিনা বেগম, সৈয়দা সুলতানা মিরা, মাহবুব মোর্শেদ খান জেম, আহমেদ শামীম জামান, ওহিদুর রহমান ঝন্টু, আব্দুল মান্নান প্রমুখ।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন