নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার শতবর্ষের ঐতিহ্যবাহী দাশুড়িয়া বারোয়ারী মন্দির
কমিটির পক্ষ থেকে রাজশাহীর ভারতীয় সহকারী হাই কমিশনারসহ ঈশ্বরদী বিশিষ্ট ৮
ব্যক্তিকে বিশেষ স্মারক সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার
দুপুর সাড়ে তিনটায় দাশুড়িয়ায় 'বিশ্বশান্তি ও দেশ-মাতৃকার কল্যাণে অনুষ্ঠিত
নামযজ্ঞানুষ্ঠানে' এই সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত
ব্যক্তিরা হলেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীর ভারতীয় সহকারী হাই
কমিশনার সঞ্জীব কুমার ভাটি, বিশেষ অতিথি ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব
আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক
আবুল কালাম আজাদ মিন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আ'লীগের যুগ্ম
সম্পাদক মৃরাদ মালিথা ও ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।
মন্দির
পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার রামের সভাপতিত্বে ও উন্নয়ন কর্মী
গোপাল অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা আরও বক্তব্য বঙ্গবন্ধু পরিষদ
কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জালাল উদ্দিন তুহিন ও প্রেসক্লাবের সাবেক
সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।
পাঁচদিন ব্যাপী এ অনুষ্ঠানে মন্দির পরিচালনা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কমিটির সদস্য ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈশ্বরদীতে ভারতীয় সহকারী হাই কমিশনারসহ ৮ ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান
এই সময়ে
শুক্রবার, মে ২০, ২০২২

