প্রতিনিধি পাবনা: প্রায় দুই যুগ পর পাবনার ঈশ্বরদীর সাত ইউনিয়নের মধ্যে পাঁচ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার
রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি ও সদস্য সচিব রফিকুল
ইসলাম রকি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি স্থানীয় পত্রিকার কার্যালয়গুলোতে
পাঠানো হয়।
এতে উপজেলার মুলাডুলি ইউনিয়ন যুবদলের কমিটিতে শরিফুল হক
শরীফ আহ্বায়ক, জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আলী আকবরকে সদস্য
সচিব করা হয়েছে।
দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিকি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুলাল মণ্ডল ও সদস্য সচিব বিপুল মোল্লা।
সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা (সুমন মালিথা) ও সদস্য সচিব মশিউর রহমান রতন।
সাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান মনিরুল ও সদস্য সচিব মেহেদি হাসান নিশান।
লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামাল আক্তারুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও সদস্য সচিব সাহাবুল হক বিশ্বাস।
পাঁচ
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটিকে সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে সব ওয়ার্ড কমিটি
গঠন করে ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিদের্শ দেওয়া হয়েছে।
ঈশ্বরদীতে দুই যুগ পর যুবদলের কমিটি
এই সময়ে
মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২

