| পোষাক বিতরণ করছেন নারী উন্নয়ন কেন্দ্রের উদ্যোক্তা নাসরিন আক্তার শেলী। |
নিজস্ব প্রতিবেদক: বীরমুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলাম পাঠাগারের শিক্ষার্থীদের নতুন পোশাক উপহার দিয়েছে ঈশ্বরদী শেরশাহ রোড এলাকার নারী উন্নয়ন কেন্দ্র।
শুক্রবার সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মাড়মি গ্রামে তাঁদের মধ্যে পোশাক বিতরণ করা হয়।
এ সময় সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ, নারী উন্নয়ন কেন্দ্রের উদ্যোক্তা নাসরিন আক্তার শেলী, পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ আশরাফুজ্জামান মনি, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম মাঝি, পাঠাগারের সহ-সভাপতি হুমায়ন কবির খান পলাশ, সদস্য জামিল হোসেন, মোহব্বত হোসেন খান, মাহবুবুর রহমান তোফা উপস্থিত ছিলেন।
এদিকে নতুন পোশাক পেয়ে উচ্ছাসিত প্রায় শতাধিক শিক্ষার্থী জানান, আজকে নারী উন্নয়ন কেন্দ্র থেকে নতুন পোষাক দিয়েছে আমাদের খুব বেশি খুশি লাগছে।
উদ্যোক্তা শেলী বলেন, আসুন আমরা সকলে মিলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ায়। একটু সাহায্যের হাত বাড়ায়।
তিনি আরও বলেন, আমরা দেখছি যে, তারা নতুন পোশাক পেয়ে অনেক আনন্দিত তাদের সেই খুশিটা আমাদের মনের মাঝেও বিরাজ করছে। আমরা আশা করছি আগামীতে আরো বৃহৎ আকারে এই ধরনের কার্যক্রম পরিচালনা করবো।
