| ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এক খুদে শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন এমপি নুরুজ্জামান বিশ্বাস। |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর শতবর্ষী সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
প্রধান অতিথি বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।
এমপি আরও বলেন, সম্ভাবনার অঞ্চল ঈশ্বরদী। সবাইকে সম্প্রীতির ভাব গড়ে তুলে এ অঞ্চলকে আরও সমৃদ্ধিশালী করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপেজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ আয়নুল ইসলাম।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
