‘নিসর্গ চেতনায় পিতৃপ্রেম’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: গ্রামীন জনপদের লেখক নুরুল ইসলামের বই 'নিসর্গ চেতনায় পিতৃপ্রেম' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঈশ্বরদী শহরের ষ্টেশন সড়কে সাহিত্য-সংস্কৃতি পরিষদে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন গ্রন্থের সম্পাদক শিক্ষক রবিউল ইসলাম।

সাহিত্য-সংস্কৃতি পরিষদ সভাপতি মোস্তাফিজুর রহমান কামালের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক আতাউর রহমান বাবলুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য  রাখেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সদস্য হাসান আহমেদ চিশতি প্রমূখ।

জানা গেছে, লেখক নুরুল ইসলাম ছিলেন গ্রামীন জনপদের একজন স্বশিক্ষিত প্রজ্ঞাবান মানুষ। শিক্ষার বিবিধ শিখন পদ্বতি সম্পর্কে  প্রাতিষ্ঠানিক তেমন শিক্ষা না থাকলেও তিনি আদর্শ পরিবার গঠনের একজন স্বপ্নবাজ মানুষ ছিলেন। স্বপ্ন পূরণের লক্ষে তিনি গভীরভাবে চিন্তাভাবনা করতেন। সমসাময়িক সমাজ, পরিবার ও রাষ্টের অবক্ষয় দেখে তিনি ব্যথিত হতেন। গভীরভাবে কারণ অনুসন্ধান করতেন। মুক্তির পথ ও পদ্ধতি খুঁজতেন। তিনি পরিবারের সদস্যদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে কাজ করে গেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কুয়াশা মাহমুদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মীর হুমায়ুন কবির বিপ্লব, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ,  সাংবাদিক সেলিম সরদার, শেখ মহসীন, ওহিদুজ্জামান টিপু প্রমূখ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন